• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ যেতে অনুমতি আদালতের

প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৪:২৮
আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৪:২৮

ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ যেতে অনুমতি আদালতের

জনতার আওয়াজ ডেস্ক

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মুহাম্মদ ইউনূস বিদেশ যেতে অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১১ মার্চ) শ্রম আপিল ট্রাইব্যুনাল বিদেশে যাওয়ার অনুমতির এ আদেশ দেন। এর আগে গত ৭ই মার্চ বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি ১২ই মার্চ বিদেশে যাবেন এবং ৪ঠা এপ্রিল দেশে ফিরবেন বলে আদালতকে জানিয়েছিলেন।

এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার কারণ দেখিয়ে আদালতে আবেদন করা হয়।

এর আগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশনের পৃথক দুটি মামলায় জামিন পান ড. মুহাম্মদ ইউনূস। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় ছয় মাসের কারাদণ্ড দেয়া হয় ড. মুহাম্মদ ইউনূস ও তার ৩ সহকর্মীকে। শ্রম আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে আপিল করেন ড. ইউনূস। আপিল করায় দেয়া হয় এক মাসের জামিন।

জামিনের সময় শেষ হওয়ায় আবারও ট্রাইব্যুনালে হাজির হন ড. ইউনূসসহ অন্যান্যরা। তাদের পক্ষে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন চান আইনজীবী। তবে আপত্তি তোলা হয় রাষ্ট্রপক্ষ থেকে। পরে উভয় পক্ষের যুক্তি তর্ক আমলে নিয়ে আদালত দিন-তারিখ উল্লেখ না করে জামিন মঞ্জুর করে।

এদিন দুদকের করা অর্থ আত্মসাতের মামলায়ও আদালতে আত্মসমর্পণ করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস। সেখানেও জামিন পান তিনি।