• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শশীভূষণে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৪:১৮
আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৪:১৮

শশীভূষণে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কামরুজ্জামান শাহী,ভোলা
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকা ও হোটেল রেস্তোরা বন্ধ রাখার আহবান জানিয়ে ভোলার শশীভ‚ষণে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল সোমবার সন্ধার পর উপজেলার শশীভ‚ষণ থানার ওলামা ঐক্য পরিষদের ব্যানারে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শশীভ‚ষণ থানা সদর বাজারের বড় জামে মসজিদ ও রহমানিয়া জামে মসজিদ থেকে দুটি মিছিল একত্রিত হয়ে থানা সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোল চত্ত¡রে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শশীভ‚ষণ থানা ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, এ সময়ে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরা যাতে বন্ধ থাকে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য সকলের কাছে আহŸান জানান।