• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ছাত্রদল নেতা অর্ণব হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ৬:১৯
আপডেট: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ৬:১৯

ছাত্রদল নেতা অর্ণব হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জনতার আওয়াজ ডেস্ক
কুমিল্লায় ছাত্রদল নেতা জামিল হোসেন অর্ণব হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শনিবার (১৬ মার্চ) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনস্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে খুনীদের গ্রেফতারসহ যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় উদ্ভূত যেকোন পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াইহিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি পদমর্যাদা) এবং প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ (যুগ্ম-সাধারণ পদমর্যাদা) ছাড়াও ঢাবি ও ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতৃবৃন্দ।