• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

লন্ডনে নাট্য নির্মতা ফুরুক মাবুদ সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ৮:০৭
আপডেট: রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ৮:০৭

লন্ডনে নাট্য নির্মতা ফুরুক মাবুদ সড়ক দুর্ঘটনায় নিহত

আরিফ মাহফুজ , লন্ডন থেকে

লন্ডনে বেপরোয়া গাড়ি ড্রাইভার বলি হলেন বাংলাদেশি নাট্য নির্মতা। শনিবার লন্ডন সমায়্ রাত 11 টার দিকে পূর্ব লন্ডনের টাওয়ার হামলেট এলাকার লেও স্ট্রিটার রাস্তা পারাপারের সমায় হঠাৎ দ্রুতগামী একটি প্রাইভেট কার ”হিট এন্ড রান” করে পালিয়ে যায়। এতে ফুরুক মারাত্মক ভাবে আহত হন , তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারত অবস্থায় রবিবার ভোর রাতে তিনি মৃত্য বরণ করেন । গোলাম মাবুদ ফুরুক সিলেটের বিয়ানিবাজার এলাকার বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করছিলেন। তিনি লন্ডনে স্থানীয় নাটক নির্মাণ করতেন । সিলেটি অঞ্চলিক ভাষায় বেশ কয়েকটি নাটক নির্মাণ করে নির্মতা হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি চিত্র নায়ক ফেরদৌসকে নিয়ে লন্ডনে একটি চলচ্চিত্র নির্মাণ করেন তবে এটি সম্পন্ন হয়নি, তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ছিলেন।