• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জিম্মিদের উদ্ধারে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ৫:২৬
আপডেট: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ৫:২৬

জিম্মিদের উদ্ধারে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সোমালিয়ার জলদস্যুদের হাতে ২৩ নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ মুক্ত করতে সরকার নানা কৌশলে এগোচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য নাবিকদের সুস্থভাবে মুক্ত করা। একইসঙ্গে জাহাজ মুক্ত করা। আমরা নানা কৌশলে এগোচ্ছি। আমরা আশা করি একটা সমাধানে যেতে পারবো।

বাংলাদেশি জাহাজ নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের সংবাদ নিয়ে করা প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, খবরের ওপর ভিত্তি করে কোনো মন্তব্য করবো না।

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যদের ফেরত পাঠানোর প্রশ্নে হাছান মাহমুদ বলেন, তারা এখন প্রায় ২০০ জনের মতো বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ইতোপূর্বে আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা করে অনেককে ফেরত পাঠিয়েছি। একই প্রক্রিয়ায় ফেরত পাঠানোর জন্য আলাপ আলোচনার মধ্যে আছি। আশা করছি আমরা তাদের সহসাই ফেরত পাঠাতে পারবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com