• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে গাজীপুরে সাতটি ফ্লাইওভার উন্মুক্ত

প্রকাশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ২:৪২
আপডেট: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ২:৪২

965890

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে গাজীপুরে সাতটি ফ্লাইওভার উন্মুক্ত

জনতার আওয়াজ ডেস্ক
ঈদ যাত্রাকে আরো স্বস্তিদায়ক করতে গাজীপুরে বিআরটি প্রকল্পের সাতটি ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

রবিবার (২৪ মার্চ) সকালে সচিবালায় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ফ্লাইওভার উন্মুক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এসব ফ্লাইওভার উন্মুক্ত করায় বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে যাত্রা আরো সহজ ও স্বস্তিদায়ক হবে।

এসয় বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি এখন দেশের অর্জনকে ধ্বংস করতে চায়। এখনো নিত্য প্রয়োজনীয় পন্যের যে লেনদেন, আমদানি রপ্তানি হয়ে থাকে। এর মধ্যে এই ধরনের বিষয় কি বাস্তবসম্মত?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা ব্যর্থতার জন্য তারা নিজেরাই ক্লান্ত, তাদের কর্মীরা হতাশ। নেতাদের কারো সাথে কারো কথার মিল আমরা দেখি না। মঈন খান ভারতের সহযোগিতা চান, রিজভী আবার ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন।

বিএনপি নেতা হাফিজের দেশের তরুণ প্রজন্মকে সামরিক প্রশিক্ষণ দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন করার লোক পায় না, সামরিক প্রশিক্ষণ কাকে দেবে। এটি প্রতারণাপূর্ণ একটি কৌশল। আসলে দলটির নেতারা একেকজনে একেক কথা বলেন। এখন আমরা শুনতে চাই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেন? তিনিই দলের মুখপাত্র।

মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপি’র দাবির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি প্রশ্ন রাখেন, মধ্যবর্তী নির্বাচনের চিন্তা সরকার কেন করবে? এর কোন যুক্তিও নেই, বাস্তবতাও নেই। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে। আমাদের সংবিধানে মধ্যবর্তী নির্বাচনের কোন কথা বলা নেই।

সাতটি ফ্লাইওভার যান চলাচলে উন্মুক্তকরণ অনুষ্ঠানে ঢাকা প্রান্তে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেন ও গাজীপুর প্রান্তে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com