• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

নতুন অ্যাটর্নি জেনারেল এস এম মুনির

প্রকাশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ৪:৫৩
আপডেট: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ৪:৫৩

নতুন অ্যাটর্নি জেনারেল এস এম মুনির

জনতার আওয়াজ ডেস্ক
নতুন অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। আজ রবিবার তিনি এ দায়িত্ব পান। আগামী ৩০ মার্চ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

রবিবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।

আইন মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ৩০ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এ সময়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। বর্তমানে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তিনজনের মধ্যে এস এম মুনীর সিনিয়র।