জনতার আওয়াজ ডেস্ক
কিংস অ্যারেনায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে স্বাধীনতাকামী ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটিতে লাল-সবুজ জার্সিধারীরা শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছে ১-০ গোলের ব্যবধানে।
মঙ্গলবার (২৬ মার্চ) বসুন্ধরার কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে ফিলিস্তিন। একের পর এক আক্রমণে বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্ত রাখে ফিলিস্তিনিরা। শুরুতে কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে ফাহিম-রাকিবরা।
বেশ কিছু আক্রমণ করে বাংলাদেশ। তবে গোলের দেখা পায়নি তারা। ম্যাচের ৪৪ মিনিটে সবচেয়ে সহজ সুযোগ পায় বাংলাদেশ। জামালের পাস থেকে বল নিয়ে ডি বক্সের ভেতর থেকে শট করেন ফাহিম। তবে তা আটকে দেন ফিলিস্তিনের গোলরক্ষক। এরপর চেষ্টা করেও ডেডলক ভাঙতে পারেনি কোনো দল। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে প্রথমার্ধ শেষ করেছিলো দু‘দল।
এর আগে ২১ মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে লেগে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই হারের পর আজ ঘরের মাঠে ফিরতি লেগে ফিলিস্তনিদের বিপক্ষে মাঠে নেমেও হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জামাল ভূঁইয়াদের।













