• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

না’গঞ্জে বিএনপির সভাপতি-সম্পাদকসহ সাড়ে ৪শ নেতার আগাম জামিন

প্রকাশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ৩:১০
আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ৩:১০

না’গঞ্জে বিএনপির সভাপতি-সম্পাদকসহ সাড়ে ৪শ নেতার আগাম জামিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

গত বছরের ২৮ অক্টোবরের গাড়ি পোড়ানোর মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ সাড়ে ৪শ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (৩১ মার্চ) বিচারপতি ইকবাল কবিবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুবুর রহমান বলেন, আজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে আগাম জামিন নিয়েছেন।