• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিরোধীদলীয় নেতা-উপনেতাকে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ৬:১৭
আপডেট: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ৬:১৭

বিরোধীদলীয় নেতা-উপনেতাকে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় উপনেতাকে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এবং বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বাংলা নববর্ষ-১৪৩১ ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৩১ মার্চ) সরকারপ্রধান এ শুভেচ্ছা কার্ড পাঠান।

প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু জি এম কাদেরের একান্ত সচিব শামসুল ইসলামের নিকট রবিবার দুপুরে জাতীয় সংসদের অফিস কক্ষে এবং বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের নিকট বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং পবিত্র ঈদুল ফিতরের কার্ড পৌঁছে দেন।

এ ছাড়া সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এর ব্যক্তিগত কর্মকর্তার কাছেও প্রধানমন্ত্রীর বাংলা নববর্ষ-১৪৩১ এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।