• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

তৃষ্ণার অনন্য কীর্তি, তবে…

প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ২:০৮
আপডেট: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ২:০৮

তৃষ্ণার অনন্য কীর্তি, তবে…

ক্রীড়া প্রতিবেদক

হ্যাটট্রিক করে ফারিহা ইসলাম তৃষ্ণা অস্ট্রেলিয়াকে ১৬১ রানে আটকে রাখলেও বাংলাদেশ পারেনি লক্ষ্য ছুঁতে। কুড়ি ওভারে ১০৩ রান তুলে দ্বিতীয় টি-টোয়েন্টিও হেরেছেন জ্যোতিরা। তাতে ওয়ানডের মতো এ সিরিজও অজিদের।

মিরপুরে মুর্শিদা খাতুন ও দিলারার ওপেনিং জুটিতে আসে ৪ ওভারে ৩০ রান। পঞ্চম ওভারে মুর্শিদা আউটের পর ১৪ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে কার্যত লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন এই পেসার। তার প্রথম হ্যাটট্রিক এসেছিল ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে।