• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা রনির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ১১:২০
আপডেট: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ১১:২০

ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা রনির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেট, ময়মনসিংহ :

পবিত্র মাহে রমজানের ২৪তম রোজায় ময়মনসিংহ আওয়ামী লীগের দলের দু:সময়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় সদস্য রাজপথের অগ্রসৈনিক

ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য মো: মনিরুজ্জামান রনির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৪ এপ্রিল) বাদ আছর নগরীর টাউন হলের শহীদ শামসুল হক মুক্তমঞ্চে দলমত নির্বিশেষে সকল ছোট ভাই, বড় ভাই ও বন্ধুদের সাথে নিয়ে দোয়া ও ইফতার করেন। 

মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম এ সদস্য বরাবরের মতোই এবারো নগরের সকল ভাই ব্রাদারদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজনে পথচারীদের অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝেও ইফতার বিতরণ করা হয়েছে। 

দলের দু:সময়ে রাজপথের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ মহানগর যুবলীগ ইফতার মাহফিলের আয়োজনে ভাই ব্রাদার ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।