• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সকল মুসলমানকে বিএনপির শুভেচ্ছা

প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ১:০৮
আপডেট: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ১:০৮

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সকল মুসলমানকে বিএনপির শুভেচ্ছা

জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বিশ্বের সকল মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণীতে বলেন,”লাইলাতুল কদর একটি মহিমাময় পবিত্র রাত, মর্যাদার রাত বা সৌভাগ্য রজনী। মাহে রমজানের এ রাতে নাজিল হয়েছিলো পবিত্র মহাগ্রন্থ আল—কোরআন। পবিত্র এ গ্রন্থটি মানবজাতির জন্য আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়েছে মানবজাতির দিশারী হিসেবে। বেহেশতী সওগাতের সন্ধান লাভের জন্য এই পবিত্র রাতে এবাদত বন্দেগীতে মশগুল থাকেন মোমিন মুসলমানগণ।

আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে মানবজীবনের সকল তিক্ততার বিষবা¯পকে দূরীভূত করে মোমিনদের আত্মা পরিশুদ্ধ ও অনাবিল শান্তিতে ভরে ওঠে। মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম।

আজকের এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা জানাই দেশ, জনগণ ও বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির জন্য। আমাদের ওপর তাঁর করুণা বর্ষিত হোক । আমিন। “