• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

পাহাড় সামলাতে ব্যর্থ সরকার: জিএম কাদের

প্রকাশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ১১:২৪
আপডেট: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ১১:২৪

পাহাড় সামলাতে ব্যর্থ সরকার: জিএম কাদের

রংপুর প্রতিনিধি

সুশাসনের অভাব ও জবাবদিহিতা না থাকার কারণে আইনশৃংখলা বাহিনীসহ সকল সেক্টরের দায়িত্বশীলদের উদাসিনতায় পাহাড়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এজন্য সরকারকেই এই দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

রবিবার (৭ এপ্রিল) বিকেলে ৭ দিনের সরকারী সফরে রংপুরে এসে সার্কিট হাউজে গার্ড অফ অনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, পাহাড়ে এত নিরাপত্তা বেষ্টনী, সেনাবাহিনী ও পুলিশের চৌকি থাকার পরও দীর্ঘসময় ধরে ব্যাংক ডাকাতির মত ঘটনা ঘটিয়েছে কেএনএফ। যা স্পষ্টই প্রশাসনের উদাসিনতা। বাহিনীর সদস্যদের শুধু যাকজমক ও সুযোগ সুবিধা থাকলেও জবাবদিহিতা না থাকায় এরকম ঘটনা ঘটেছে। এই ছোট ঘটনায় সরকারকে যেভাবে হিমসিম খেতে হয়েছে। তাই এখনই বিষয়গুলো নিয়ে ভাববার রয়েছে। না হলে আরো বড় কোন ঘটনায় হিমসীম খেতে হবে সরকারকে বলে মনে করেন তিনি।

এসময় জেলা জাতীয় পার্টির আহবায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা ভিপি আলাউদ্দিন মিয়া, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির এস এস ইয়াসিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।