• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ১:১৫
আপডেট: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ১:১৫

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়ার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গে‌লেন স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ডা মো রফিকুল ইসলাম এসময় চিকিৎসকদের সাথে এ ব্যাপারে পরামর্শ করেন তি‌নি।

এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার নিয়মিত খোঁজ রাখছেন।

বুধবার তার চি‌কিৎসার খোজ নি‌তে হস‌পিটা‌লে যান ডা মো রফিকুল ইসলাম।

বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়াকে গত ১৫ এপ্রিল ইউরোলজিকেল ও রেসপিরেটরি সমস্যা নিয়ে ঢাকার এক প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। গত বেশ কিছু দিন যাবৎ প্রসাবের সাথে রক্ত যাওয়া ও মাঝে মাঝে প্রসাব বন্ধ হয়ে যাওয়ার কারণে তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য যে,২০১৮ সালে কারাগারে অসুস্থ হয়ে পরলে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে দেশে ও বিদেশে পরীক্ষার মাধ্যমে জানা যায় তার মেরুদণ্ডের হাড়ের সমস্যার কারনে তিনি এরকম অসুস্থ হয়ে পরেন। সিঙ্গাপুরে তার ব্রেইনে সান্টের সার্জারী করা হয়।