• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের অন্যতম মূল চালিকা শক্তি: দীপু মনি

প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ১২:৩১
আপডেট: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ১২:৩১

প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের অন্যতম মূল চালিকা শক্তি: দীপু মনি

জনতার আওয়াজ ডেস্ক
দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রয়েছে উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের উন্নয়নের অন্যতম মূল চালিকা শক্তি। প্রবাসীদের কল্যাণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সবসময়ই কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, একটা সময় ছিল প্রবাসীদের প্রতি পদে পদে নানা ধরনের প্রতারণা ও হয়রানির শিকার হতে হতো। এখন ওইসব জায়গাগুলোতে কাজ করা হয়েছে। এখন ঢালাওভাবে প্রতারণার সুযোগ অনেক কমে গেছে। এখন বৈধ ভিসা নিয়ে আগের তুলনায় অনেক বেশি মানুষ বিদেশে যাচ্ছে। অবৈধ যাওয়ার সংখ্যা একেবারে কমে আসছে। বিমানবন্দরে যেখানে আগে হয়রানি ছিল, সেখানে সেবা অনেক বেড়েছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, সদর ইউএনও মো. সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিকুর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com