• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ময়মনসিংহ মহানগর যুবলীগের উদ্যোগে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ 

প্রকাশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ৩:৩৪
আপডেট: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ৩:৩৪

ময়মনসিংহ মহানগর যুবলীগের উদ্যোগে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ 

স্টাফ করেসপন্ডেট, ময়মনসিংহ :

তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে ময়মনসিংহ নগরের ব্যস্ততম এলাকা টাউন হলের মোড়, শিল্পাচার্য জয়নুল উদ্যানে রিকশাওয়ালা, পরিবহন শ্রমিক ও পথচারীদের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও মাথার ক্যাপ বিতরণ করেছে ময়মনসিংহ  মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

শনিবার বেলা ১২টায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর তত্ত্বাবধানে ও ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমানের নির্দেশনায় তৃষ্ণার্তদের হাতে হাতে সুপেয় পানি ও স্যালাইন তুলে দেন ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও দলের দু:সময়ের রাজপথের অগ্রসৈনিক সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা কামাল শামীম, আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক, সাবেক ছাত্রনতা ও মহানগর যুবলীগের অন্যতম নেতা মো: মিল্টন খন্দকার ও মেজবাহ উর রহমান খান তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এ সময় মহানগর যুবলীগের অন্যতম সদস্য গোলাম মোস্তফা কামাল শামীম বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে দেশে অতি গরমে অতিষ্ঠ মানুষদের সেবা দিতে আমরা রাস্তায় এসেছি। অসহনীয় তাপমাত্রায় খেটে খাওয়া মানুষগুলো নিদারুণ কষ্টে পতিত হয়েছে। তারাই গায়ের ঘাম এবং শ্রম দিয়ে সভ্যতাকে আখরে রেখেছে। তাদের হাতে এক বোতল পানি ও স্যালাইন দিয়ে আমরা কর্তব্য পালন করছি।

মহানগর যুবলীগের অন্যতম নেতা মিল্টন খন্দকার  বলেন, তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। এজন্য আমরা মানুষের মধ্যে পানি বিতরণ করছি। আমরা চায় মানুষের ভেতরে পানি খাওয়ার অভ্যাস গড়ে উঠুক। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মসিক মেয়র ইকরামুল হক টিটুর তত্ত্বাবধানে ও ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমানের সহযোগিতায় ও যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা সবার মধ্যে সুপেয় পানি, খাবার স্যালাইন ও মাথার ক্যাপ বিতরণ করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com