• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

পানি-স্যালাইন নিয়ে মাঠে নামছে আ’লীগ

প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ১১:৩৪
আপডেট: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ১১:৩৪

পানি-স্যালাইন নিয়ে মাঠে নামছে আ’লীগ

নিউজ ডেস্ক
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন নিয়ে মাঠে নামছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

সোমবার (২৯ এপ্রিল) আওয়ামী লীগের দফতর থেকে জানানো হয়েছে, প্রচণ্ড দাবদাহে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।

আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাজধানীরর ঝিগাতলা, মতিঝিল, ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, মিরপুর ১০, গুলশান ও বাড্ডা নতুনবাজার এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে।

এই তিনদিন সকাল ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত বিশুদ্ধ পানি ও স্যালাইন বিনামূল্যে বিতরণ করবে ক্ষমতাসীনরা।