• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪ ১২:৩৪
আপডেট: শনিবার, ৪ মে, ২০২৪ ১২:৩৪

বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীর বনানীতে কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের ফলে বিজয় সরণি থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ।

শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা।

বনানী থানার ওসি কাজী সাহান হক বলেন, নেপারেল গার্মেন্টস লিমিটেড নামে একটি কারখানা বন্ধের প্রতিবাদ করছেন শ্রমিকরা। সকাল সাড়ে ৮টা থেকে সৈনিক ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন তারা। অনেক বুঝানো হলেও সড়ক থেকে সরছেন না শ্রমিকরা।

ওসি আরও বলেন, পোশাক কারখানাটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন।

রাজধানীর ব্যস্ততম এই সড়কটিতে শ্রমিকদের অবস্থান নেওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সরকারি ছুটির দিন হলেও আশপাশের সব সড়কে গাড়ির দীর্ঘ জট লেগেছে। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ। বিশেষ করে যারা বিমানবন্দরের উদ্দেশ্যে বের হয়েছেন তাদের ভোগান্তির শেষ নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com