• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দীর্ঘদিন পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল

প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪ ১:৩২
আপডেট: শনিবার, ১১ মে, ২০২৪ ১:৩২

দীর্ঘদিন পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আগামীকাল রবিবার (১২ মে) দুপুর ১২টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। এর মধ্য দিয়ে ছয় মাসেরও বেশি সময় পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে ২০২৩ সালের ২৭ শে অক্টোবর সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ডেকেছিল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

জানা গেছে, দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখা হবে। এ ছাড়া গত বুধবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।