• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রকাশ: রবিবার, ১২ মে, ২০২৪ ১০:১১
আপডেট: রবিবার, ১২ মে, ২০২৪ ১০:১১

নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

জনতার আওয়াজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে আরাকান আর্মির গুলিতে আবুল কালাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার, মে ১২, ২০২৪, সকালে ৯টায় মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (২৮) উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।