• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সমমনা জোটের সাথে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক

প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪ ৫:১৯
আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪ ৫:১৯

সমমনা জোটের সাথে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে বসেছে বিএনপির লিয়াঁজো কমিটি।

সোমবার (১৩ মে) বিকেল সাড়ে চারটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব শাহ আহমেদ বাদল, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ক্বারী মো: আবু তাহের, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদ কমরেড. ডা: সৈয়দ নুরুল ইসলাম।

বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বৈঠকে উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান।