• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

তাসকিনকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ২:৩৮
আপডেট: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ২:৩৮

তাসকিনকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

চোটে পড়া তাসকিন নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে অফফর্মে থাকা লিটন দাসের ওপর আস্থা রেখেছে বোর্ড। তবে বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়নি স্কোয়াডে।

বাংলাদেশের দলের নেতৃত্ব থাকছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।

রিজার্ভ: আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com