• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের ভাইস মিনিস্টারের সাক্ষাৎ

প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪ ১১:৩৯
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪ ১১:৩৯

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের ভাইস মিনিস্টারের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ঢাকায় সফররত জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স হোসাকা ইয়াসুশি বৈঠক করেছেন।

বুধবার (১৫ মে) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

অত্যন্ত আন্তরিক পরিবেশে বৈঠকের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী জাপানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্প নগরীতে, আইটি পার্কগুলোতে এবং বিশেষ করে দেশের শিপ-ব্রেকিং শিল্পে বিনিয়োগের জন্য জাপানের ভাইস মিনিস্টারকে আহ্বান জানান হাছান মাহমুদ।