• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ধোলাইখালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪ ১২:৩৪
আপডেট: শনিবার, ১৮ মে, ২০২৪ ১২:৩৪

ধোলাইখালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শনিবার (১৮ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, সকালে ধোলাইখালে চারতলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছে। খবর পেয়ে সূত্রাপুর ও সিদ্দিকবাজার থেকে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।