• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

পানি না দেওয়া বন্ধুত্বের লক্ষণ নয়, ভারতকে মনে রাখতে হবে: দুদু

প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪ ৭:৪৮
আপডেট: শনিবার, ১৮ মে, ২০২৪ ৭:৪৮

পানি না দেওয়া বন্ধুত্বের লক্ষণ নয়, ভারতকে মনে রাখতে হবে: দুদু

জনতার আওয়াজ ডেস্ক
প্রতিবেশী দেশের সমালোচনা করে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ন্যায্য পানি না দেওয়া বন্ধুত্বের লক্ষণ নয়। পানি এ দেশের জীবন মরণ সমস্যা। ভারতকে এটা মনে রাখতে হবে এই দেশের ন্যায্য যেটা পাওনা সেটা তাদেরকে দিতে হবে। না হলে জিয়াউর রহমান যেমন জাতিসংঘের মাধ্যমে পানি আদায় করেছিল ঠিক তেমনি এই দেশের মানুষ আদায় করবে।

শনিবার (১৮ মে) বিকেলে যশোর জেলা বিএনপি “ফারাক্কা দিবসের তাৎপর্য” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।

জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনায় আরও অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব এড. সৈয়দ সাবেরুল হক সাবু ও জিয়া পরিষদ, যশোরের সাধারন সম্পাদক এড. আজিজুল ইসলাম প্রমুখ।