আরিফ মহফুজ,বিশেষ প্রতিনিধি লন্ডন
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারে সব জেষ্ঠ্য কর্মকর্তাদের নিহত হওয়ায় শোক প্রকাশ করেছেন বিনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ ।
কয়ছর এম আহমেদ শোক বার্তায় বলেন, রবিবার পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ সরকারের অন্যান্য কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা বিশ্ববাসীকে ব্যথিত করেছে। এই অসাধারণ রাষ্ট্রনায়কের মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। ইরানের জনগণ এবং প্রেসিডেন্ট রাইসিসহ নিহতদের পরিবারের সদস্যদের যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করেন।

