• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আগামীকাল যৌথসভা করবে বিএনপি

প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ১:০১
আপডেট: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ১:০১

আগামীকাল যৌথসভা করবে বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আগামীকাল যৌথসভা করবে বিএনপি।

বুধবার (২২ মে) সকাল ১১ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই যৌথসভা অনুষ্ঠিত হবে।

যৌথসভায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিবগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি/আহবায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

যৌথসভার পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।