• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা পুর্নবহাল করছেনা যুক্তরাষ্ট্র

প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ৯:৩৪
আপডেট: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ৯:৩৪

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা পুর্নবহাল করছেনা যুক্তরাষ্ট্র

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা পুর্নবহালের কোনো ঘোষণা যুক্তরাষ্ট্রের তরফে নেই বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ফিরিয়ে দেবার আশ্বাস প্রসঙ্গে প্রশ্ন করা হলে এ মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

গত ১৫ মে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডোনাল্ড লু এর সঙ্গে বৈঠক শেষে হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, “ডোনাল্ড লু বলেছেন, আগে যে জিএসপি সুবিধা পেতাম, সেটি তারা (যুক্তরাষ্ট্র) ফিরিয়ে দিতে চায়।”

গত শনিবার চট্টগ্রামের এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু রিফর্ম করা হলে বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ডোনাল্ড লু।

ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারী জানতে চান, “যুক্তরাষ্ট্র কী বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা পুর্নবহালের কথা বিবেচনা করছে? শনিবার এক অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ডোনাল্ড লু তাকে এই বলে আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশি পণ্যে জিএসপি শুধু পুর্নবহালের বিষয়টি বিবেচনা করবে ওয়াশিংটন।”

জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, এ বিষয়ে ঘোষণা করার মতো কিছু নেই।