• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ২:১২
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ২:১২

98888589

নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

জনতার আওয়াজ ডেস্ক
কিছু মানুষ আছে নৌপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করে। সে কারণে নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদুল আজহার কারণে আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত নৌরুটে বাল্ডহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মিলে সাতদিন পশুবাহী ও পচনশীল পণ্য ছাড়া নৌপথে সব পণ্য পরিবহন বরাবরের মতো বন্ধ থাকবে।

তিনি বলেন, রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রাও যেন নিরাপদ হয় সে লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে।

তিনি আরও বলেন, আগের মতোই কাজীরহাট, পাটুরিয়াঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও।

বর্ষা মৌসুম হওয়ায় এবার নৌপথে ঈদযাত্রা একটু ঝুঁকিপূর্ণ জানিয়ে প্রতিমন্ত্রী সবাইকে আবহাওয়ার বার্তা সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com