• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন উপমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪ ৮:০৭
আপডেট: শনিবার, ২৫ মে, ২০২৪ ৮:০৭

ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন উপমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক

শনিবার (২৫ মে) সন্ধ্যায় দুদি‌নের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী ক্রিস্টোফার ম্যাকলেনান। ঢাকায় কানাডার হাইক‌মিশন এ তথ্য জানিয়েছে।

ক্রমবর্ধমান আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা করতে সরকা‌রি কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সাক্ষাৎ কর‌বেন উপমন্ত্রী কানাডার।

তার এ সফরে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নতির প্রেক্ষাপটে ২০২৬ সালের অবস্থা ও কানাডার ইন্দো-প্যাসিফিকে সু‌যোগ নিয়ে আলোচনার পাশাপা‌শি বাংলাদেশে কৌশল নি‌য়ে আলোচনা হ‌তে পা‌রে।

এছাড়া রোহিঙ্গা শরণার্থী সংকটের চলমান প্রতিক্রিয়া এবং সীমান্তের পরিস্থিতি নিয়েও তিনি আলোচনা করবেন।

তার এই সফর বাংলাদেশের কয়েকটি বিশ্বমানের বেসরকারি ও গবেষণা সংস্থার সঙ্গে কানাডার অংশীদারিত্ব জোরদার করার একটি সুযোগ তৈ‌রি হ‌বে।