• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

জবিতে জিনোম এডিটিং গবেষণা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪ ৫:১৬
আপডেট: সোমবার, ২৭ মে, ২০২৪ ৫:১৬

9878589 3

জবিতে জিনোম এডিটিং গবেষণা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ এর যৌথ আয়োজনে জিনোম এডিটিং গবেষণা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সেমিনারটি আয়োজিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম।

প্রধান অতিথির বক্তব্যে সাদেকা হালিম বলেন, একজন বিজ্ঞানী স্বার্থক হবেন তখনই যখন তার গবেষণার ফলাফল সকলের কাছে সহজেই বোধগম্য হবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিনোম এডিটিং বিষয়ে গবেষণায় বিজ্ঞানীদের উৎসাহিত করে যাচ্ছেন। কারন জিনোম এডিটিং আমাদের কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।

সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুমাইয়া ফারাহ খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন।

সেমিনারে আমন্ত্রিত বক্তা হিসেবে আলোচনা করেন ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাজীপুর) এর অধ্যাপক ড. মোঃ তোফাজ্জল ইসলাম।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য গবেষকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com