• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রিক্সাচালক মতিনের হেলিকপ্টার নিয়ে চেয়ারম্যান পদে প্রচারণা

প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪ ৫:১৯
আপডেট: সোমবার, ২৭ মে, ২০২৪ ৫:১৯

রিক্সাচালক মতিনের হেলিকপ্টার নিয়ে চেয়ারম্যান পদে প্রচারণা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নেই নেতা কর্মী, নিজেই নিজের প্রচারণার ব্যস্ত সময় সময় পার করছেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রিক্সাচালক মো: আব্দুল মতিন সরকার। পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের ৫ নং ওয়ার্ডে বাসিন্দা তিনি। ৩ ছেলে ও ২ মেয়ের জনক মতিন। আলীয়াবাদ গ্রামের হাবিবুর রহমান হরমুজ মোল্লার বড় ছেলে তিনি। এর আগে ২০১৪ সালে পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিল পদে নির্বাচন করেন তিনি।

নবীনগরে উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতিক নিয়ে মাঠে প্রচারণায় ব্যস্ত অটো রিক্সাচালক আব্দুল মতিন সরকার। তিনি উপজেলায় হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থীদের মাঝে একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেশ আলোচনায় উঠে আসছেন।

আব্দুল মতিন সরকার জানান, আমি একজন অটোরিক্সাচালক হিসেবে নবীনগরের প্রতিটি জায়গায় গিয়েছি। মানুষের কাছাকাছি থাকায় তাদের নানা আশা-অভিযোগ সর্ম্পকে জানতে পেরেছি। আমি আশাবাদী উপজেলা চেয়ারম্যান পদে সাধারণ মানুষের ভালবাসা পেলে, তাদের মূল্যবান ভোট আমাকে দিলে আমি জয়যুক্ত হবো।

উপজেলার বিভিন্ন স্থানের খেটে খাওয়া সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে রিক্সাচালক মতিনের প্রতি তাদের সহানুভূতি রয়েছে।

মতিন আরো বলেন, নির্বাচিত হলে তিনি সপ্তাহে শুক্র ও শনিবার রিস্কা চালাবেন ও বাকি ৫ দিন তিনি অফিস করবেন। সরকারের বরাদ্দকৃত গাড়ি ফেরত দিয়ে তিনি রিস্কা দিয়ে প্রতিনিয়ত অফিস করবেন। পৌরসভা একমাত্র প্রার্থী তিনি সে হিসেবে সকলে যদি তাকে ভোট দেন তবে তিনি জয়ী হবেন বলে আশাবাদী। নির্বাচনে আওয়ামীলীগের বেশি প্রার্থী থাকায় ভোট স্বচ্ছ হবে বলে তিনি আশা করে।

রিক্সাচালক ইলিয়াস মিয়া জানান, আমাদের মতো একজন মানুষ নির্বাচনে দাঁড়াইছে তা আমাদের জন্য গর্বের বিষয়। আমার ভোট আমি মতিন ভাইকেই দিবো।