• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শাহজালালের থার্ড টার্মিনাল পরিদর্শনে বিমানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ১:৩২
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ১:৩২

শাহজালালের থার্ড টার্মিনাল পরিদর্শনে বিমানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান এমপি।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে বিমানবন্দরে পৌঁছে মন্ত্রী টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, থার্ড টার্মিনালের প্রকল্প পরিচালক মাকসুদুল ইসলাম প্রমুখ মন্ত্রীর সঙ্গে ছিলেন।

মন্ত্রী ফারুক খান নবনির্মিত তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তিনি আগামী অক্টোবরে টার্মিনালটি পুরোপুরি চালুর আশা প্রকাশ করেন।