• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে ১৫ ঘণ্টায় ২৪৮ মিলিমিটার বৃষ্টি

প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪ ২:৫৬
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪ ২:৫৬

সিলেটে ১৫ ঘণ্টায় ২৪৮ মিলিমিটার বৃষ্টি

সিলেট প্রতিনিধি

সিলেটে রবিবার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত গত ১৫ ঘণ্টায় সিলেটে ২৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যার ফলে বাসাবাড়ি-দোকানপাট ও রাস্তাঘাটে পানিতে ডুবে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের।

রবিবার (২ জুন) সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার নিচে থাকলেও টানা বৃষ্টির কারণ সোমবার (৩ জুন) সকাল থেকে সেটি বিপৎসীমা অতিক্রম করেছে।

এরই মধ্যে সিলেটের দুটি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন পাঁচশোর বেশি মানুষ। সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে আগামী দুই দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের বা ভারী বৃষ্টি হতে পারে।

মেঘালয়ের ভারি বৃষ্টির ঢল আছড়ে পড়েছে হাওর জেলা সুনামগঞ্জেও। তলিয়ে গেছে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চলসহ বেশ কিছু গ্রামীণ সড়ক। ঝুঁকিতে শতাধিক পরিবার। এছাড়াও খরচার হাওরের বাঁধ ভেঙে রূপসা নদীর পানি বেড়ে দেখা দিয়েছে ভাঙন। বিলীন অর্ধশতাধিক বাড়িঘর।

আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত বাড়লে এপাড়ে বন্যার আশঙ্কা করা হচ্ছে।