• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

স্কুল-কলেজ শিক্ষকদের মে মাসের এমপিওর চেক ছাড়

প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪ ১২:৫০
আপডেট: বুধবার, ৫ জুন, ২০২৪ ১২:৫০

স্কুল-কলেজ শিক্ষকদের মে মাসের এমপিওর চেক ছাড়

জনতার আওয়াজ ডেস্ক
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মে মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়। শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ জুন পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।

একই দিনে এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আগামী ৬ জুন পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন।

মঙ্গলবার (৪ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায়।

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।