• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঈদের দিন যে কর্মসূচি পালন করবেন বিএনপি নেতারা

প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ২:৩৫
আপডেট: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ২:৩৫

ঈদের দিন যে কর্মসূচি পালন করবেন বিএনপি নেতারা

জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন দলটির সিনিয়র নেতারা।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, কুরবানীর দিন সকাল সাড়ে ১১ টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ রাজধানীর শেরেবাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফাতেহা পাঠ, পুষ্পার্ঘ অর্পণ, দোয়া মোনাজাত ও জিয়ারত করবেন।

দিদার আরও জানান, ঈদের দিন রাত ৮ টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ প্রতি বছরের ন্যায় এবারও ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তার গুলশানের বাসভবন ফিরোজায়।