• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ১২:৫২
আপডেট: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ১২:৫২

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

(১) বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
(২) এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
(৩) সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না’র নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
উল্লিখিত বিলুপ্তকৃত কমিটি সমূহের নতুন কমিটি পরবর্তীতে ঘোষনা করা হবে।