• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জামিনে মুক্তি পেলেন সাইফুল আলম নীরব

প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪ ৩:৪২
আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪ ৩:৪২

জামিনে মুক্তি পেলেন সাইফুল আলম নীরব

জনতার আওয়াজ ডেস্ক
দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।

আজ শুক্রবার (২১ জুন) বিকেল তিনটার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। যুবদল নেতা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাফটকে সাইফুল আলম নীরবকে অসংখ্য নেতাকর্মী ফুল দিয়ে বরণ করেন।