• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নয়াপল্টনে নাদিম মোস্তফার প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ৩০ জুন, ২০২৪ ৭:৪২
আপডেট: রবিবার, ৩০ জুন, ২০২৪ ৭:৪২

নয়াপল্টনে নাদিম মোস্তফার প্রথম জানাজা অনুষ্ঠিত

জনতার আওয়াজ ডেস্ক

রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাদিম মোস্তফার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ মে) বাদ আছর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

নাদিম মোস্তফার জানাজায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা সরাফত আলী সপু, রকিবুল ইসলাম বকুল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আমিরুল ইসলাম খান আলীম, তাইফুল ইসলাম টিপু, আমিনুল হক, রফিকুল আলম মজনু, কামরুজ্জামান রতন, আবদুল মোনায়েম মুন্না, আবু বক্কর সিদ্দিক, মাইনুল ইসলাম, ফজলুর রহমান খোকন প্রমুখ।