নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ভবনে থেকে তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। বরপা পৌরসভার আরিয়াবো এলাকায় চারতলার ওই ভবনে কাউকে পাওয়া যায়নি।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর ২টা থেকে ভবনটিতে অভিযান চালাচ্ছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। এর আগে সকালে বাড়িটি ঘেরাও করে রাখে এটিইউয়ের সদস্যরা।
এদিন বিকেলে এটিইউ পুলিশ সুপার সানোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ফ্ল্যাটটি থেকে শক্তিশালী তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

