• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আতিকুর রহমান রাসেলের সন্ধান ও মুক্তি দাবি রিজভির

প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ৬:০৮
আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ৬:০৮

আতিকুর রহমান রাসেলের সন্ধান ও মুক্তি দাবি রিজভির

সিনিয়র করেসপন্ডেন্ট

গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি

গত ১ জুলাই ২০২৪ সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রদলের সহ—সভাপতি আতিকুর রহমান রাসেল—কে আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোন সন্ধান না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ এক বিবৃতিতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “ঢাকা কলেজ ছাত্রদলের সহ—সভাপতি আতিকুর রহমান রাসেল—কে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর সম্ভাব্য সকল জায়গায় খেঁাজ নেয়া হলেও এখনও পর্যন্ত তার কোন হদিস দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। আমি আইন শৃঙ্খলা বাহিনী কতৃর্ক এই ধরণের নির্দয় ও অমানবিক কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং আতিকুর রহমান রাসেলকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর আহবান জানাচ্ছি।”