• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি সরকার গঠন করলে কোটা পদ্ধতি বাতিল হবে : তারেক রহমান

প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ৯:২৩
আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ৯:২৩

বিএনপি সরকার গঠন করলে কোটা পদ্ধতি বাতিল হবে : তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি সরকার গঠন করলে চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না। সুতরাং, চাকরি কোটার ব্যাপারে ছাত্র-তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র-তরুণদের যেকোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে। একইসঙ্গে প্রতিবন্ধীদের বিষয়টিও রাষ্ট্র অবশ্যই গুরুত্বসহকারে বিবেচনা করবে।

তারেক রহমান বলেন, ২০১৮ সালে কোটাবিরোধী আন্দোলনের সময় স্বৈরাচারী হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল। এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে। এটি স্পষ্টই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। হাসিনা একজন প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে।

বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সিদ্ধান্তে অবিচল থাকি, অচিরেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার গঠিত হবে।