• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সকল মামলায় আগাম জামিন পেলেন রবিউল ইসলাম নয়ন

প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ৪:৩৪
আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ৪:৩৪

সকল মামলায় আগাম জামিন পেলেন রবিউল ইসলাম নয়ন

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সকল মামলায় আগাম জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

বুধবার (৩ জুলাই) দুপুরে বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও মোঃ আতাবুল্লাহর দ্বৈত বেঞ্চ এ আগাম জামিনের আদেশ দেন।

রবিউল ইসলাম নয়নের আইনজীবী ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে যুবদল নেতা নয়নের বিরুদ্ধেও রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারি এবং যাত্রাবাড়ি সহ বিভিন্ন থানায় নাশকতার এসব মামলা দায়ের হয়।

এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত ছয় সপ্তাহের আগাম জামিন মুঞ্জুর করেন।