• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বান্দরবানে বেনজীরের জমি জিম্মায় নিলো জেলা প্রশাসন

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ১:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ১:৩৫

বান্দরবানে বেনজীরের জমি জিম্মায় নিলো জেলা প্রশাসন

বান্দরবান প্রতিনিধি

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বান্দরবান জেলার সুয়ালক ইউনিয়নে স্ত্রী, কন্যা ও নিজের নামে কেনা ২৫ একর জমি জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে জিম্মায় নেয়া হয়।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বান্দরবানে বেনজীরের অবৈধ জায়গা জমি নিয়ে তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জিম্মায় নেয়া জমি দেখভালের জন্য একটি রিসিভার নিয়োগ দেয়া হয়েছে।