• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

কোটা বাতিলের দাবিতে ফের শাহবাগ অবরোধ

প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪ ৮:০৭
আপডেট: শনিবার, ৬ জুলাই, ২০২৪ ৮:০৭

960004

কোটা বাতিলের দাবিতে ফের শাহবাগ অবরোধ

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী। কোটাবিরোধী বিক্ষোভ থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া দুয়োধ্বনি’ দিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার (৬ জুলাই) বিকেল পৌনে ৫টায় চতুর্থ দিনের শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা।

এর আগে বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। প্রতিটি হল থেকে মিছিল নিয়ে গ্রন্থাগারের সামনে সমবেত হন আন্দোলনকারীরা। ঢাবির মধুর ক্যান্টিনের সামনে অবস্থানকালে ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে দুয়োধ্বনি দেন তারা।

এরপর সেখান সাড়ে ৩টায় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বকশি বাজার-বুয়েট-পলাশী-ইডেন-নীলক্ষেত হয়ে শাহবাগে যায় শিক্ষার্থীরা। এরপর তারা সেখানে অবরোধ করেন। শিক্ষার্থীদের এ আন্দোলনটি ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে পরিচালিত হচ্ছে।

মিছিল ও অবরোধের সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা-মেধা মেধা’, আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’,— ইত্যাদি স্লোগান দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com