• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পাশে থাকবে নারী প্রকৌশলীরা

প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪ ১০:৫৪
আপডেট: শনিবার, ৬ জুলাই, ২০২৪ ১০:৫৪

চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পাশে থাকবে নারী প্রকৌশলীরা

জনতার আওয়াজ ডেস্ক
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী প্রকৌশলীদের ক্ষমতায়নের রোল মডেল। সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এমনকি প্রধান প্রকৌশলী নারী আছেন। বিশ্বের দরবারে তিনি নতুন নতুন ইতিহাস সৃষ্টি করে চলছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতেই দেশের নারী প্রকৌশলীরা কাজ করছে। নারী প্রকৌশলীরা আগামীতে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পাশেই থাকবে।

শনিবার (৬ জুলাই) আন্তর্জাতিক নারী প্রকৌশলী দিবস উপলক্ষে আইইবির নারী প্রকৌশলী চ্যাপ্টারের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ও আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। তিনি বলেন, নারীর সক্ষমতা অর্জন করতে নারীদেরই এগিয়ে আসতে হবে। সমাজ শুধু সহযোগিতা করতে পারে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর ক্ষমতায়নের কোন বিকল্প নেই৷ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশ গঠিত হবে। যা বিশ্বে উদাহরণ হবে। নারী শিক্ষা ও নারী উদ্যোক্তা তৈরিতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নে বিশ্বে উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন। নারী প্রকৌশলীরা স্মার্ট বাংলাদেশ গড়ায় পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। আইইবির ৭৬ বছরের অভিজ্ঞতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে নারী প্রকৌশলীদের পাশে থাকবে।

আইইবির নারী প্রকৌশলী চ্যাপ্টারের প্রকৌশলী নাঈমা নাজনীন নাজের সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার।