• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কোটা ও শিক্ষকদের আন্দোলন ‘সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার’: কাদের

প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ২:১২
আপডেট: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ২:১২

কোটা ও শিক্ষকদের আন্দোলন ‘সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার’: কাদের

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন চলছে। পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষকরা একটা আন্দোলন ও কর্মসূচি পালন করছেন। এই দুটি আন্দোলন ও কর্মসূচিকে আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি।

সেতুমন্ত্রী বলেন, শোকের মাস আগস্ট আবারও ফিরে আসছে। ১ আগস্ট থেকে আমাদের মাসব্যাপী কর্মসূচি রয়েছে। ভাবগাম্ভীর্যের সঙ্গে এই মাসের কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি। ঢাকায় যারা কর্মসূচি নেবেন তারা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে করবেন।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ ও উপ দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।