• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নয় কোটি ঋণ বকেয়া, মহিলা লীগ নেত্রী বেবি গ্রেফতার

প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪ ৮:৪৪
আপডেট: বুধবার, ১০ জুলাই, ২০২৪ ৮:৪৪

নয় কোটি ঋণ বকেয়া, মহিলা লীগ নেত্রী বেবি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি

একটি ব্যাংকের প্রায় নয় কোটি টাকা ঋণ বকেয়ার অভিযোগে পটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বেবির দাবি, তিনি জামিনে রয়েছেন।

বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ব্যাংকটির পটুয়াখালী শাখার ম্যানেজার মো. জিল্লুর রহমান জানান, ১৯৮৫ সালে পটুয়াখালী বিসিক এলাকায় মেসার্স পটুয়াখালী টেক্সটাইল নামে একটি কোম্পানি খুলে ব্যাংক থেকে দুই কোটি ২৩ লাখ ২৪ হাজার টাকা ঋণ নেন সিরাজুল ইসলাম খান নামে এক ব্যক্তি। ওই কোম্পানির অর্ধেক শেয়ার নিজ নামে রেখে কোম্পানির পরিচালক পদ দিয়ে ২৫ ভাগ করে শেয়ার দেখানো হয় সিরাজুলের স্ত্রী জাকিয়া সুলতানা বেবি এবং হামিদুল হক নামে এক ব্যক্তির নামে।

টেক্সটাইলটি কিছুদিন চালু থাকার পর ১৯৯৩ সালে বন্ধ হয়ে যায়। ১৯৮৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ব্যাংকের বকেয়া দাঁড়ায় আট কোটি ৩৮ লাখ ৭২ হাজার টাকা। এ সময়ের মধ্যে সিরাজুল ইসলাম ও হামিদুল হক মারা যান।

এরপর ঋণের অর্থ পরিশোধ না করায় ব্যাংক ম্যানেজার বাদী হয়ে পটুয়াখালী অর্থ ঋণ আদালতে জাকিয়া সুলতানা বেবিকে আসামি করে ২০০৪ সালে একটি মামলা দায়ের করেন।

ব্যাংক ম্যানেজার আরও জানান, ১৯৯৪ সাল পর্যন্ত সুদে-আসলে বর্তমান লেজার স্থিতি অনুযায়ী এ পর্যন্ত সুদ মওকুফের পর জাকিয়া সুলতানা বেবির আবেদনের পরিপ্রেক্ষিতে তার কাছে ব্যাংকের বকেয়া পাওনা দাঁড়ায় প্রায় নয় কোটি টাকা।

২০২২ সালের ১২ জানুয়ারি মাসে ব্যাংকটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের কাছে সুদ মওকুফের আবেদনের পরিপ্রেক্ষিতে ভোট সভায় তিন কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করার সিদ্ধান্ত হয়। কিন্তু সে সিদ্ধান্ত না মেনে বেবি প্রতিনিয়ত খেলাপি তালিকার শীর্ষ ওঠেন। পরে ব্যাংকের হস্তক্ষেপে আজ তাকে গ্রেফতার করে পুলিশ।

২০২৩ সালের ২১ নভেম্বর ঋণ গ্রহীতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গত মে মাসে জাকিয়া সুলতানা বেবি ১৯ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছিলেন।

পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম জানান, আদালতের আদেশেই তাকে আটক করা হয়েছে। বেবি জামিনে আছেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com