• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে এমপিপত্নীর বিতণ্ডা, দিলেন সাংবাদিকদের হুমকি

প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪ ৮:২৫
আপডেট: বুধবার, ১০ জুলাই, ২০২৪ ৮:২৫

শিক্ষার্থীদের সঙ্গে এমপিপত্নীর বিতণ্ডা, দিলেন সাংবাদিকদের হুমকি

জনতার আওয়াজ ডেস্ক
সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে দেশজুড়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। চলমান এ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বাক-বিকণ্ডায় জড়িয়ে পড়েন ফেনী-১ আসনের এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের স্ত্রী ডা. জাহানারা আরজু। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

বুধবার (১০ জুলাই) রাজধানীর শাহবাগে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাঁক বিকণ্ডায় জড়িয়ে পড়েন।

এ সময় ডা. জাহানারা আরজু আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির বলে গালি দেন। ফলে শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ করতে থাকে। বাক-বিকণ্ডার ছবি ও ভিডিও ধারণ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের হুমকি দেন এমপিপত্নি জাহানারা আরজু।

তিনি সাংবাদিকদের তাদের প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের হুমকি দেন। তার এমন আচরণে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত শিক্ষার্থীরা।